বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

বিশ্বে অশান্তির আগুন জ্বা*লিয়ে রেখেছে ই*সরায়েল: ইসলামী ছাত্র আন্দোলন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসে ইবাদতরত নিরপরাধ মুসুল্লীদের ওপর বর্বর জায়োনিস্ট ইসরায়েলিরা হামলা করে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। মুসলিমদের ইবাদতের মৌসুম মাহে রমজানে প্রতিবছর এহেন আগ্রাসন পুরো মুসলিম জাতিকে লাঞ্ছিত করার নামান্তর।

আজ( ১৬ এপ্রিল) শনিবার এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এই মন্তব্য করেন।

নেতৃদ্বয় বলেন, এভাবে একের পর এক হামলার মাধ্যমে নারী-পুরুষ এবং শিশুদের হত্যা করে তারা ফিলিস্তিনসহ সারাবিশ্বে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। বিশ্বের মুসলিম নেতৃত্বকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

মানবতাবিরোধী যুদ্ধপরাধে নিমজ্জিত ইসরায়েলিদের নৃশংসতা বিশ্বের উল্লেখযোগ্য সংস্থা ও দেশসমূহ অবলোকন করলেও এ ব্যাপারে তারা নিশ্চুপ। যারা অপরাধ দেখেও নিশ্চুপ থাকে তারাও সমান অপরাধী বলে স্মরণ করিয়ে দেন নেতৃবৃন্দ।

প্রসঙ্গত ১৫ এপ্রিল বাদ ফজর আল আকসায় ইবাদতরত মুসুল্লিদের উপর বেধড়ক লাঠিপেটা, কাঁদানো গ্যাস নিক্ষেপ ও রাবার বুলেট ব্যবহারের মাধ্যমে ইসরায়েলি পুলিশের চালানো ধ্বংসযজ্ঞে শত শত নিরপরাধ শিশু, কিশোর, নারী-পুরুষ আহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে কয়েকশো মুসলিমকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ