শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রমজান উপলক্ষে তুরস্কে ‘বিনামূল্যের দোকান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সমাজে ধনী-গরিব দুই শ্রেণীর মানুষই বাস করে। সমাজের মানুষেরা যদি পরস্পরে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়, তাহলে ওই সমাজটি একটি আদর্শ ও সুখী সমাজে রূপান্তরিত হয়।

ঠিক এমন-ই দারুণ এক উদাহরণ দেখা গেল তুরস্কে। সেখানের ধনীরা পবিত্র রমজান উপলক্ষে একটি ‘বিনামূল্য দোকান’ চালু করেছে। প্রয়োজনগ্রস্ত দরিদ্ররা সেখান থেকে কোনো অর্থ পরিশোধ ছাড়াই দরকারি খাবার সংগ্রহ করতে পারে।

শুক্রবার তুরস্কের বেশ কয়েকটি গণমাধ্যম ব্যাতিক্রমী এই ‘বিনামূল্য দোকান’ সম্পর্কে বিশেষ প্রতিবেদন করেছে।

তাতে জানানো হয়, দেশটির সেলকুকলু অঞ্চলের সিভাস এলাকায় এই দোকানটি চালু করা হয়েছে। এখান থেকে দরিদ্রদের মৌলিক খাদ্য দেয়া হয়। একইসাথে পৃথকভাবে শিশুদের খাবারেরও ব্যব্স্থা আছে এই দোকানে।

সিভাসের একটি মসজিদ সংলগ্ন জায়গায় দোকানটি স্থাপন করা হয়েছে। প্রতিদিন অন্তত ৮০টি পরিবারকে এখান থেকে প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। সূত্র: তুর্কি আলআন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ