শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

অবৈধ রাষ্ট্র ইসরা*য়েলের বর্বরতা রুখে দিতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জারজ রাষ্ট্র ইসরায়েলির বর্বরতা রুখে দিতে হবে। মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতার দরুণ ইসরাইলি বাহিনী রোজাদার মুসল্লিদের ওপর নৃশংস হামলা চালাচ্ছে। সময় এসেছে মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলকে প্রতিরোধের ঘোষণা দেওয়ার।

আজ সোমবার (১৮ এপ্রিল) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এসব কথা বলেন।

রাজধানীর পল্টনস্থ ওয়েস্টন হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর ইফতার মাহফিল সংগঠনের জমিয়ত ঢাকা মহানগরীর প্রধান সমন্বয়কারী মাওলানা শহিদুল ইসলাম আনসারীর সভাপতিত্বে ও জমিয়ত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান খান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

আরো বক্তব্য রাখেন, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ইউনুস মৃধা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান।

আলহাজ্ব জামাল নাসের চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি জাকির হোসাইন খান, প্রিন্সিপাল বেলায়েত হোসেন আল-ফিরোজী, মাওলানা আতাউর রহমান আতিকী, মুফতি রেদ‌ওয়ানুল বারী সিরাজী, মাওলানা তোফায়েল গাজালি, মুফতি আবু সাঈদ, মুফতি সুহাইল আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ সভাপতি নিজাম উদ্দিন আল আদনান ও ছাত্র জমিয়ত বাংলাদেশ সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ প্রমুখ।

নেতৃবৃন্দ জাতিসংঘ, ওআইসিসহ সকল মানবাধিকার সংগঠনকে ইসরাইলি বাহিনীর বর্বরতা বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান।

জমিয়তের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ.এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ