রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এপ্রিলের শেষ শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের আগে তৈরি পোশাককর্মীদের বেতন-ভাতা দেওয়ার সুবিধায় এপ্রিল মাসের শেষ শুক্র এবং শনিবার শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনার আওতায় খোলা থাকবে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকের কিছু শাখা।

সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এক নির্দেশনা দিয়ে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদান ও রপ্তানি বিল ক্রয়ের লক্ষ্যে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ২৯ ও ৩০ এপ্রিল তারিখে খোলা রাখতে হবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুরূপে পরিচালনার স্বার্থে নির্দেশিত এলাকার বাইরে কোনো ব্যাংক শাখার উপর চেক দেওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তের কারণ - চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৩ মে রোজার ঈদ হলে ২৮ এপ্রিলের পর আর ব্যাংকসহ অফিস-আদালতে কার্যদিবস থাকছে না। কারণ ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটি। পরদিন ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের ছুটি। ফলে এতোদিন ব্যাংক কার্যদিবসও বন্ধ রাখা যাচ্ছে না।

সেই কারণেই ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক।

ওই দুই দিন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ