বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছ।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ ঘটনায় দুই ব্যবসায়ী ও পুলিশের ছোড়া রাবার বুলেটে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা জানান।

শিক্ষার্থীরা জানান, নিউমার্কেটের ব্যবসায়ীরা তাদের এক সহপাঠীর ওপর হামলা চালিয়েছেন। পরে কলেজের আবাসিক হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে নিউমার্কেটে যান। এ সময় নিউমার্কেটের কিছু দোকান ভাঙচুর করা হয়। এর পাশাপাশি কিছু ব্যবসায়ীকেও মারধর করা হয়। এরপরই নিউমার্কেটের ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে বেরোলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

ব্যবসায়ীরা বলেছেন, নিউমার্কেটের একটি ফাস্টফুডের দোকানে খাবার খেয়ে টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন ঢাকা কলেজের কয়েকজন ছাত্র। এ নিয়ে ছাত্রদের সঙ্গে দোকানের লোকজনের বাকবিতণ্ডা হয়। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা এসে দোকান ভাঙচুর করতে থাকে। পরে ব্যবসায়ীরা বের হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ