শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কয়েক দিন ধরেই নিম্নমুখী। তবে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে। ওয়ার্ল্ডওমিটারে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে। এ ছাড়া শনাক্ত আরও কমেছে। এ সময় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৯০ জন। মারা যান ১ হাজার ২৬৩ জন।

এর আগের দিন সোমবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৫২ হাজার ৬০৩ জন। মারা গেছেন ১ হাজার ১৮৪ জন। রোববার (১৭ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ৫ লাখ ৫৬ হাজার ৯২৪ জন। মারা যান ১ হাজার ৫৯৩ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৫২ লাখ ৯ হাজার ৪৩৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৬০৪ জন। এ ছাড়া মারা গেছেন ৬২ লাখ ২৪ হাজার ৭৫৮ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৩ লাখ ৭৭ হাজার ১৫৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৫ হাজার ৭৯০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৪২১ জন সংক্রমিত। মৃত্যু ৫ লাখ ২১ হাজার ৯৯৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ২ লাখ ৬১ হাজার ৮৮ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬২ হাজার ৭৬ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ