মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জবান সংরক্ষণ করা প্রসঙ্গে হাদিসে যেসব সতর্কবাণী এসেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

১. হজরত সুফিয়ান রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন। আমি হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামকে বলি, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে ইসলামের এমন একটি বিষয় জানিয়ে দিন যে বিষয়ে আপনার পর আর কারো কাছে জানতে হবে না।

উত্তরে হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তুমি আল্লাহ তায়ালার উপর ঈমান নিয়ে আসো। এবং এর উপর অটল—অনঢ় থাকো।

তারপর আমি বলি, ইয়া রাসূলাল্লাহ! আমি কোন জিনিস থেকে বেঁচে চলবো? উত্তরে হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম জিহ্বার দিকে ইশারা করেন। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন তুমি জবানের বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো।

২. হজরত উকবা বিন আমর রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন। আমি হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের কাছে মুক্তির উপায় সম্পর্কে জানতে চাই। উত্তরে তিনি ইরশাদ করেন, أَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ، وَلْيَسَعْكَ بَيْتُكَ، وَابْكِ عَلَى خَطِيئَتِكَ
— তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। তোমার ঘর যেনো তোমার জন্য যতেষ্ট হয়। আর তোমার গুনাহের জন্য কান্না করো।

৩. হজরত সাহল বিন সাআদ রাজিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন। হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, مَنْ ‌يَضْمَنْ ‌لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الجَنَّةَ যে ব্যক্তি আমার জন্য তার দুই ঠেঁাটের মধ্যবর্তী (অর্থাৎ, জিহ্বা) ও দুই পায়ের মধ্যবর্তী (অর্থাৎ, লজ্জাস্থান) অঙ্গের জিম্মাদারী নিবে, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারী নিবো।

৪. হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন। হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের কাছে যে কাজ অধিক পরিমানে জান্নাতে প্রবেশ করাবে এই সম্পর্কে জানতে চাওয়া হয়। উত্তরে হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, تَقْوَى اللَّهِ، وَحُسْنُ الْخُلُقِ আল্লাহ তায়ালাকে ভয় করা এবং সুন্দর চরিত্র।

পুনরায় হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের কাছে যে কাজ অধিক পরিমানে জাহান্নামে প্রবেশ করাবে এই সম্পর্কে জানতে চাওয়া হয়।

উত্তরে হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, الْأَجْوَفَانِ: الْفَمُ وَالْفَرْجُ দুটি ফাঁকা স্থান। মুখ ও লজ্জাস্থান।
সূত্র: ৪. হজরত আসওয়াদ বিন আসরাম রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন। আমি হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের কাছে আমাকে উদ্দেশ্য করে কিছু নসিহত করার à¦