মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

দারুল উলুম ঢাকায় উলুমুল হাদিস বিভাগ চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার মিরপুর-১৩-এর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম ঢাকায় উচ্চতর হাদিস গবেষণা অনুষদ ‘উলুমুল হাদিস বিভাগ’ চালু হয়েছে।

আসন্ন ১৪৪৩-৪৪ হিজরি মুতাবিক ২০২২-২৩ ঈসাব্দ শিক্ষাবর্ষ থেকেই বিভাগটিতে আনুষ্ঠানিক পড়াশোনা শুরু হওয়ার কথা রয়েছে।

সে লক্ষ্যে আগামী ৭ শাওয়াল ফরম বিতরণ ও ১০ শাওয়াল পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে ভর্তি কার্যক্রম।

দাওরায়ে হাদিসে মুমতাজ শিক্ষার্থীরা ‘ফাতহুল বারী-১ম খণ্ড ও নুখবাতুল ফিকারে’র লিখিত এবং উন্মুক্ত বিষয়ে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দারুল উলুম ঢাকায় ভর্তি হতে পারবেন।

যোগাযোগ: ৪৮০৩২৮২১, ০১৭১৫-৯৬৩৩৫০ (মুহতামিম)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ