মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

গওহরডাঙ্গা বোর্ডের ৪৬তম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৬ তম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ (২৫ এপ্রিল, ২৩ রমজান) সোমবার বোর্ডের সদর দফতর গওহরডাঙ্গা মাদরাসায় এ ফলাফল প্রকাশ করা হয়।

এবার বোর্ডে ফযিলত জামাতে পাশের হার ৮৬%, মুমতায ৬.৫৩% ,সানবিয়ায়ে উলিয়া জামাতে পাশের হার ৬৯.৬১, মুমতায ৩.৪৫, সানাবিয়ায়ে আম্মাহ জামাতে পাশের হার ৭০.৭১% ,মুমতায ১১.৭২%।

মুতাওয়াসসিতা জামাতে পাশের হার ৮২.৭৮%, মুমতায ১৮.৪৬%, ইবতিদাইয়্যাহ জামাতে পাশের হার ৮৯.১২%, মুমতায ২৪.৭৬%।

হেফজ খতমী গ্রুপেপাশের হার ৯৮%, মুমতায ৪৪.৮৯%ভ

১ থেকে ১৫ পারা গ্রুপে পাশের হার,  ১-১৫ পাশ ৮৯.৭৫%, মুমতায ৩৬.৪%

১৬-৩০ পাশ ৯৫.৭৬%, মুমতায ৪২.৪৫%

কেরাত ইজরায় পাশের হার ৯৮.৩৩% মুমতায ৫৪.২৩%।

অনলাইনে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ঢাকা থেকে যুক্ত ছিলেন গওহরডাঙ্গা বোর্ডের সভাপতি, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন ও মদিনা শরীফ থেকে যুক্ত ছিলেন  মুফতি উসামা আমিন ।

মুফতি রুহুল আমিন তার বক্তব্যে শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং আগামী দিনে যোগ্য আলেম হয়ে জাতির সামনে সঠিক বিষয় তুলে ধরবে এবং শান্তি প্রতিষ্ঠায় ও দেশ গঠনে ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মুফতি উসামা আমিন সঠিক সময়ে ফলাফল প্রকাশ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি নুরুল ইসলাম, মাওলানা রেজাউল হক, মুফতি হুযাইফা আমীন, মুফতি মোহাম্মদ তাসনীম সহ অন্যান্যরা।

ফলাফল জানা যাবে  http://www.gawhardangaboard.com  ও ফেইসবুক পেইজ বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ থেকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ