মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মানব গঠনে 'আত্মশুদ্ধি' অপরিহার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজের আত্মাকে যাবতীয় গুনাহ থেকে পরিশুদ্ধ রাখার নাম আত্মশুদ্ধি। আল্লাহ তাআলা মানবজাতিকে দেহ ও আত্মা এ দুয়ের সমন্বয়ে সৃষ্টি করেছেন।

দেহের রয়েছে দুটি অবস্থা_সুস্থতা ও অসুস্থতা। ঠিক তেমনি আত্মারও রয়েছে, সুস্থতা ও অসুস্থতা। দেহ অসুস্থ হলে যেমন চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করতে হয়, তেমনি আত্মা রোগাক্রান্ত হলে আত্মিক চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলতে হয়। আর একেই বলে আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নফস।

আল্লাহ তাআলা বলেন; সে-ই সফলকাম হবে, যে নিজ আত্মাকে পরিশুদ্ধ করবে।(সূরা শামস এর ৯ নাম্বার আয়াত)

অপর এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়। সূরা শামস এর ১০ নাম্বার আয়াত
আত্মশুদ্ধি সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন; ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা মালের দিকে দেখেন না। বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও আমলের দিকে’। [বুখারি ৫১৪৪, ৬০৬৬, মুসলিম ২৫৬৪) কুরআন ও হাদিসের বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে, আমাদের সবারই অন্তরের চিকিৎসা প্রয়োজন।

এজন্যই তো অন্য এক হাদীসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন;
হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘জেনে রাখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায়, পুরো শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, পুরো শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, সেই গোশতের টুকরাটি হলো অন্তর (কলব)। (সহিহ বোখারি: ৫২)

ইসলামি স্কলারদের মতে, আত্মশুদ্ধির পথ হলো_সহিহ দ্বীনি ইলমচর্চা, হালাল উপার্জন, যথার্থভাবে ফরজগুলো আদায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি ও সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ, মৃত্যু ও আখিরাতের চিন্তা, সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ, সর্বাবস্থায় ও সব কাজে সুন্নতের অনুসরণ, সুন্দর চরিত্র ও আচরণ, সাহাবিদের জীবনী অধ্যয়ন, বেশি বেশি দোয়া, তওবা ও ইস্তেগফার, সৎ গুণাবলি অর্জন করা।

কিন্তু এই অন্তরের চিকিৎসার জন্য , আত্মশুদ্ধির জন্য অবশ্যই আমাদের নিসবত প্রয়োজন:
এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাকো'(সূরা আত তাওবাহ্ ১১৯ নাম্বার আয়াত) এরজন্য বিজ্ঞ নেককার আলেম ওলামাদের নিকট থেকে আমাদের রুহের খোরাক জোগাতে হবে। বুযুর্গদের সংস্পর্শে থাকতে হবে । আসা-যাওয়া করতে হবে।

জালালুদ্দিন মুহাম্মদ রুমি রহ. কত সুন্দর করে বলে গিয়েছেন_মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়।

সুতরাং, আত্মশুদ্ধি করার জন্য আমাদের ধৈর্যধারণ করতে হবেà¥