সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

রোজা*দার*দের বিনামূল্যে ইফ*তার করায় যে হোটেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বিশ্বজুড়ে পালিত হচ্ছে রমজান। এ সময় মানুষ রোজা ছাড়াও বিভিন্ন নেক আমল করে আল্লাহর রহমত লাভের চেষ্টা করে। ভারতের আসামের গুহাটির জলকুবারি অঞ্চলের মতিউর রহমান এমনই একজন।

একটি হোটেল চালান মতিউর রহমান। রমজানের প্রতিদিন তিনি প্রায় ২শ’জন রোজাদারকে বিনামূল্যে ইফতার করান। তাই জলকুবারি হোটেল তাজ আলোচনার কেন্দ্রবিন্দু।

হোটেল মালিক মতিউর রহমান রোজাদারদের ভিন্ন ভিন্ন খাবার খাওয়ান। তিনি নিজে প্রতিদিন ১৫০ থেকে ২০০ জনের ইফতার তৈরিতে হোটেল কর্মচারীদের সাহায্য করে। তাজ হোটেলে রোজাদারদের ১৫ ধরণের খাবার দেয়া হয়। তাদের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরণের ফল, রুটি, পরোটা, পোলাও, মাংস।

হোটেল তাল জলকুবারির মধ্যে অবস্থিত। রোজাদারদের ইফতার করার জন্য আদর্শ জায়গা এটি। ছোট ব্যবসায়ী, দোকানদার, জেলে, কর্মচারী, ছাত্রসহ বিভিন্ন ধরনের মানুষকে এই হোটেলে ইফতার করতে দেখা যায়।

এ ধারাবাহিকতা গত ১১ বছর ধরে চলছে। হোটেল তাজের মালিক মতিউর রহমান বলেন, এটা লাভ-ক্ষতির প্রশ্ন নয়। ঐতিহ্যগতভাবে আমি ইফতারের আয়োজন করে আসছি। ভবিষ্যতেও এটা চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, আমি রমজানে লাভ-লসের কথা চিন্তা করি না। সমস্ত কাজ আমি নিজে করি। কেউ যদি আমাকে ইফতারের জন্য কিছু দেয়, সেটা আমি ইফতারের জন্য খরচ করি।

একজন রোজাদার বলেন, ‘আমি প্রথমবারের মতো এটি দেখেছি।’ মতিউর রহমান ভবিষ্যতেও এমন মহৎ কাজ করে যাবেন এটাই প্রত্যাশা।

মতিউর রহমানের হোটেলে ইফতার ছাড়াও নামাজের বিশেষ ব্যবস্থা রয়েছে। এ জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে। ইফতারের পর যারা নামাজ পড়তে চান তাদের এই সুবিধা দেওয়া হয়।

-এটি