শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

আলজাজিরার এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে ইস*রায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পশ্চিম তীরে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিজার এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী।

বুধবার (১১ মে) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল জাজিরার খবরে বলা হয়, পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করা হয়েছে।

ঘটনার ভিডিও বিশ্লেষণ করে জানা যায়, শিরীন আবু আকলেহকের মাথায় গুলি করা হয়েছে।

ফিলিস্তিনের শহর রামাল্লায় উপস্থিত আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, আমরা এখন পর্যন্ত জানি- শিরীন আবু আকলেহকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি পশ্চিম তীরের উত্তর দিকের এলাকায় ইসরায়েলি অভিযানের তথ্য সংগ্রহ করছিলেন। এসময় তার মাথায় বুলেট লাগে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ