শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুতের শিকার ১০ কোটিরও বেশি মানুষ: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে বিশ্বে ১০ কোটিরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুতের শিকার হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এই সংকটকে আরও তীব্র করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) সোমবার এই তথ্য জানায়।

সংস্থাটির মতে, দ্বন্দ্ব, সংঘাত, মানবাধিকার লংঘন এবং নিপীড়নের কারণে বিশ্বে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এই প্রথমবারের মতো রেকর্ডসংখ্যক ১০ কোটি ছাড়িয়েছে। ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য মারাত্মক সংঘাত এই সংকটকে তীব্র করেছে।

ইউএনএইচসিআর আরও বলছে, ২০২১ সালের শেষ নাগাদ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে হয়েছিল নয় কোটি। ইথিওপিয়া, বুরকিনা ফাসো, মিয়ানমার , নাইজেরিয়া, আফগানিস্তান ও কংগো প্রজাতন্ত্রের সংঘাতই ছিল বাস্তুচ্যুতির বড় কারণ।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে দেশটির মধ্যেই ৮০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া ৬০ লাখেরও বেশি ইউক্রেনীয় সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে।

ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ১০ কোটির এই সংখ্যা একটি ভয়াবহ চিত্র। এই রেকর্ড তৈরি হওয়া উচিত ছিল না।

তিনি আরও বলেন, ভয়াবহ এই সংঘাত নিরসনে এ চিত্রকে সতর্কবার্তা হিসেবে ব্যবহার করতে হবে। নিরীহ জনগণ কেন ঘর ছাড়ছে তার অন্তর্নিহিত কারণগুলোও মোকাবেলা করতে হবে। সূত্র: ইউএন নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ