মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

জুমার আগে পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার নবাবগঞ্জে খালের পানিতে ডুবে আল-আমিন (৭) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার জুমা নামাজের আগে উপজেলায় বড় গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আল-আমিন উপজেলার বালুরচর টুকনীকান্দা শাহি জামে মসজিদ মাদরাসায় নার্সারিতে পড়াশোনা করত। সে উপজেলার দীঘিরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আল-আমিন গত বৃহস্পতিবার পাইকশা সোনাতলা নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকালে খেলার জন্য বাড়ির বাইরে চলে যায়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খুঁজতে বের হন।

অনেক খোঁজাখুঁজির পর খালের পানি থেকে আল-আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই ফাহাদ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ