শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

মিয়ানমারে যুদ্ধাপরাধ সংগঠিত হয়ে থাকতে পারে: জাতিসঙ্ঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলে মিয়ানমারের জেনারেলদের জবাবদিহি করতে এবং দেশটিকে গণতান্ত্রিক শাসনে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে এক মৌখিক আপডেটে তিনি কাউন্সিলকে বলেন, মিয়ানমারের জনগণের জীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঝুলে আছে।

তিনি বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে, দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৯০০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় দশ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

তিনি আরো বলেন, সামরিক অভ্যুত্থান মিয়ানমারের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, লাখ লাখ মানুষ তাদের চাকরি হারিয়েছে এবং ১.৪ কোটি মানুষের জরুরি মানবিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে।

তিনি বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর নিপীড়ন অব্যাহত রয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গার প্রত্যাবর্তন এখন সুদূর পরাহত।

হাইকমিশনার ব্যাচেলে সামরিক বাহিনীর বেপরোয়া সহিংস আচরণে লাগাম টেনে ধরার আন্তর্জাতিক প্রচেষ্টাকে ব্যাপকভাবে অকার্যকর বলেও সমালোচনা করেছেন। তিনি বলেন, সহিংসতা রোধে টেকসই ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

তবে, কাউন্সিলে উত্তর দেয়ার অধিকার তুলে নেয়ায়, মিয়ানমার হাইকমিশনারের প্রতিবেদনের কোনো প্রতিক্রিয়া জানাতে সক্ষম হয়নি। কারণ জাতিসঙ্ঘ মিয়ানমারের সামরিক নেতৃত্বের বৈধতা স্বীকার করে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ