শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মসজিদে নববীর সাবেক ইমাম শায়খ মাহমুদ খলিল আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের ঐতিহাসিক মসজিদ মসজিদে কিবলাতাইনের ইমাম ও মসজিদে নববীর সাবেক ইমাম শায়খ মাহমুদ খলিল আলক্বারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওইয়ান্না ইলাইহি রাজিউন।

স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় তিনি ইন্তেকাল করেন। এর আগে অসুস্থ হওয়ার কারণে তাকে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থা বেগতিক হলে তাকে আইসিউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এখানে চিকিৎসাধীন অবস্থায়-ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

প্রভাবশালী আরবি সংবাদমাধ্যম আলআইন জানায়, শনিবার মাগরিবের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শায়খ মাহমুদ খলিল আলক্বারীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ আলে শায়খ।

এক টুইটবার্তায় তিনি লিখেন, ‘শায়খ মাহমুদ খলিল আলক্বারীর ইন্তেকালে আমি গভীর শোক অনুভব করছি।’ তিনি শায়খের মাগফেরাতের দোয়া করেছেন।

সূত্র: আলআইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ