শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

মধ্যপ্রাচ্যে ন্যাটোর মতো জোট চান জর্ডানের রাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রাচ্য অঞ্চলে ন্যাটোর মতো সামরিক জোট চান বলে জানিয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। কারণ, তার দেশ দীর্ঘ দিন ধরে ন্যাটোর সাথে কাজ করছে। তাই এ অঞ্চলে এমন একটি সামরিক জোটা বা সংস্থা চান তিনি।

মার্কিন গণমাধ্যম সিএনবিসি নেটওয়ার্কের সাথে এক সাক্ষাত্কারে জর্ডানের রাজা বলেন, ‘জর্ডান ন্যাটোর সাথে সক্রিয়ভাবে কাজ করে এবং কয়েক দশক ধরে ন্যাটো সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এ কারণে দেশটি নিজেকে এ সামরিক জোটের অংশীদার হিসেবে দেখে।’

তিনি বলেন যে তার ইচ্ছা হলো এ মধ্যপ্রাচ্য অঞ্চলে ন্যাটোর মতো সামরিক জোট গঠিত হোক এবং এখানকার দেশগুলো ওই জোটে যোগ দিক।

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেন, ‘মধ্যপ্রাচ্যভিত্তিক ন্যাটোকে সমর্থন করার ক্ষেত্রে আমি হবো প্রথম ব্যক্তি।’

তিনি বলেন, এ ধরনের সামরিক জোটের দৃষ্টিভঙ্গি ও মিশনের বিবৃতি অবশ্যই খুব স্পষ্ট হতে হবে। এ জোটের ভূমিকা সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা দরকার।’

তিনি আরব দেশগুলোকে একে অপরকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ‘এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা আঞ্চলিক প্রকল্পগুলোকে প্রভাবিত করবে।’

জর্ডানের রাজা বলেন, এ ধরনের লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে সবারই উপকার হবে।

তার মতে, ‘ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে যেকোনো পরিকল্পনা ও সহযোগিতার মনোভাব ক্ষতিগ্রস্ত হতে পারে।’

তিনি বলেন, যদি তারা (ইসরায়েল ও ফিলিস্তিন) একে অপরের সাথে কথা না বলে, তবে এটা এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা তৈরি করবে। এর ফলে এটা আঞ্চলিক উন্নয়ন প্রকল্পগুলোকে ক্ষতিগ্রস্ত করবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ