শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

গত চারদিনে ঢাকায় ফিরেছে ৩৩ লাখ ৪৪ হাজার সিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহার পরের ৪ দিনে (১১-১৪ জুলাই) ঢাকায় ফিরেছে ৩৩ লাখ ৪৪ হাজার ৯০৭টি মোবাইল সিম। ঈদের আগের রাত পর্যন্ত এবার ঢাকার বাইরে গিয়েছিল মোট ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ সিম। এছাড়া ঈদের পরের দুদিনসহ সব মিলিয়ে ঢাকা ছেড়েছিল মোট ৯০ লাখ ৩৮ হাজার ৭৭৮টি সিম।

শনিবার (১৬ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার পর্যন্ত গ্রামীণফোনের ১৩ লাখ ৩০ হাজার ৬৯৬, রবির ৮ লাখ ১১ হাজার ৭৩৮, বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭১২ এবং টেলিটকের ৭৭ হাজার ৭৬১টি সিম ঢাকায় ফিরেছে।

এ বিষয়ে আগে মোস্তাফা জব্বার জাগো নিউজকে বলেছিলেন, এই তথ্য বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে পাওয়া। তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার পরিবারের অনেক শিশু কিংবা নারী আছেন যারা মোবাইল ব্যবহার করেন না। তাই কতজন ঢাকা ছেড়েছেন এই সিম দিয়ে সেই তুলনা করা যাবে না।

বিটিআরসির গত বছরের ডিসেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী, দেশে মোবাইলফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি এক লাখ ৩৭ হাজারে। এর মধ্যে গ্রামীণফোনের সাত কোটি ৯০ লাখ ৩৭ হাজার, রবির পাঁচ কোটি ৯ লাখ এক হাজার, বাংলালিংকের তিন কোটি ৫২ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ২৭ হাজার সিম রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ