মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

জোয়ারের পানিতে প্লাবিত ভোলার নিম্নাঞ্চল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পূর্ণিমার জোয়ার এবং উজানের পানির চাপ বেড়ে যাওয়ায় গত তিন দিন ধরে ভোলার মেঘনা তেতুলিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বেড়ির বাইরে এবং চরাঞ্চলের বাড়িঘরে পনিতে তলিয়ে গেছে।

জানা যায়, বিশেষ করে প্রতিদিন দুই বেলা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বাড়িঘর। শনিবার বিকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে বাধের বাইরে কয়েক শত বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়রা জানান, গত তিন চার দিন ধরে জোয়ারের সময় ঘরের মধ্যেও পানি প্রবেশ করে। তখন তারা ঘরের মধ্যে মাচা বানিয়ে অথবা চৌকির উপরে অবস্থান করেন। কামাল ড়ারি জানান, তার পুকুরের সব মাছ ভেসে গেছে। একা তারই নয় ওই এলাকার শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। হাঁস- মুরগি এবং গবাদি পশু নিয়ে বিপাকে রয়েছ। গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ এখন পর্যন্ত তাদের দেখার জন্য কেউ আসেনি। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, জোয়ারের পানিতে জেলায় প্রায় ২০টি গ্রমে পানি প্রবেশ করেছে। এতে অন্তত ৩০ হাজার মানুষ তার সমস্যায় রয়েছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, পূর্ণিমায় জোয়ারের পানিতে বৃদ্ধি পেয়ে বাঁধের বাইরের কিছু বাড়িঘর প্লাবিত হয়েছে। এতে বিশেষ কোন ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। তিনি আরও জানান, কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ