সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

যানবাহনের সিটে হেলান দিয়ে ঘুমালে অজু ভেঙ্গে যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যানবাহনের সিটে হেলান দিয়ে ঘুমালে অজু ভেঙ্গে যাবে কি?

উত্তর
বাস, ট্রেন প্রাইভেটকার ইত্যাদি যানবাহনের সিটে এমনভাবে যদি ঘুমায় যে, নিতম্ব সিটে স্থির থাকে না তাহলে ওযু ভেঙ্গে যাবে। যেমন দূরপাল্লার বাসগুলোর সিটগুলো বড় হয়ে থাকে।

পিছনের দিকে অনেকটাই চিত হওয়ার মতো শুয়ে থাকা যায়। এভাবে শুয়ে বিভোর হয়ে ঘুমালে ওযু ভেঙ্গে যাবে।আর নিতম্ব আসনে স্থির রেখে হেলান দিয়ে স্বাভাবিকভাবে ঘুমালে সংখ্যাগরিষ্ঠ ফকীহগণের অভিমত অনুসারে ওযু ভঙ্গ হবে না। সমকালীন অনেক মুফতিয়ানে কেরাম এমনটিই ফতোয়া দিয়েছেন।

অবশ্য কিছু কিছু ফকিহগণ বলেন ,ঘুম যদি এত গভীর হয় যে,হেলান দেওয়ার বস্তু সরিয়ে ফেলে সে পড়ে যাবে তাহলে ওযু ভেঙে যাবে। তাই সতর্কতা হল উভয় অবস্থায় নতুন করে ওযু করে নেওয়া।

ولو نام مستندا الى ما لو ازيل عنه لسقط ان كانت مقعدته زائلة عن الارض نقض بالاجماع وان كانت غير زائلة فالصحيح ان لا ينقض هكذا في التبيين

وفي العناية والمروي عن ابي حنيفة انه لا ينقض وضوؤه على كل حال لان مقعده مستقر على الارض فيامن من خروج شيء منه
ফাতাওয়া হিন্দিয়া ১/১২ ফাতাওয়া শামী ১/১৪১ বাদায়েউস সানায়ে১/৩১,আল বাহরুর রায়েক ১/৩৮,ইনায়া আলা হামিশি ফতহিল ক্বাদীর ১/৪৮(দারুল ফিকির) ফাতাওয়া দারুল উলুম জাকারিয়া ১/৬৯৮

উত্তর প্রদানে
মুফতি সাদিকুর রহমান
মুশরিফ, ফাতওয়া বিভাগ শেখ জনূরুদ্দীন র.দারুল কুরআন মাদরাসা চৌধুরী পাড়া ঢাকা
sadekurrahman1989@gmail.com

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ