শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

'ম্যালেরিয়া নির্মূলে পার্শ্ববর্তী দেশগুলোকেও ব্যবস্থা নিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২০ সালের তুলনায় গত বছর দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে বলে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. জাহিদ মালেক বলেছেন, ম্যালেরিয়া নির্মূলে শুধুমাত্র দেশে ব্যবস্থা নিলে হবে না। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সমন্বয় করে সেসব দেশেও যাতে ম্যালেরিয়া সংক্রমণ বন্ধ হয়ে সেই ব্যবস্থা নিতে হবে।

বুধবার রাজধানীর বনানীর রেডিসন হোটেলে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির স্বাস্থ্য অধিদপ্তর, ডব্লিউএইচও ও ব্র‍্যাকের ৫ম যৌথ পর্যবেক্ষণ মিশন শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিডের সময়ে দেশে অনেকে স্বাস্থ্যসেবা পায়নি। এজন্য ম্যালেরিয়ায় মৃত্যু বাড়তে পারে। এছাড়া আমাদের ম্যালেরিয়া নির্মূলে নিজেরা কাজের পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোতেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমাদের দেশে মশা নির্মূল হলেও বর্ডার দিয়ে মশা তো আর আটকে থাকেনা।

জাহিদ মালেক জানান, আমাদের লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মাঝে আমরা দেশকে ম্যালেরিয়া মুক্ত করবো। এর মাঝে আমরা দেশে পোলিও, টিটেনাস ও কালাজ্বর মুক্ত করেছি। ২০১৪ সালে ম্যলেরিয়া সংক্রমণ ছিল ৫৭ হাজারের বেশি। বর্তমানে ৬ থেকে ৭ হাজারের বেশি সংক্রমণ হয় না। আমার মতে সঠিকভাবে কাজ করলে ২০৩০ সালের আগে আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।

মন্ত্রী জানান, মশাবাহিত রোগগুলো বন্ধে মশার মূল উৎস নষ্ট করতে হবে। বর্তমানে ডেঙ্গুতেও প্রতিদিন ৭০ থেকে ৮০ জন আক্রান্ত হচ্ছে। মারাও গেছে অনেকজন। এ কারণে মশা নির্মূলেও আমাদের কাজ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ