শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

১০০ টাকায় লাশ দাফন করা যাবে ডিএনসিসির কবরস্থানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন কবরস্থানসমূহ সাধারণ কবরের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা। দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা।

মানুষকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করার লক্ষ্যে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানে শুধুমাত্র পুনঃকবরের রেজিষ্ট্রেশন ফি বর্ধিত করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী কবরস্থান ব্যাতীত অন্যান্য কবরস্থানসমূহে কবরের উপর পুনঃ কবর প্রদানের জন্য ৩০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বনানী কবরস্থানে কবরের উপর পুনঃকবর প্রদানের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দ্বিতীয় পরিষদের ১৪তম কর্পোরেশন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্র: বাসস

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ