শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিরোধীরা আন্দোলন করলে গ্রেফতার না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিছু মানুষ নানা অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি করছে, বিশ্ব পরিস্থিতিতে পণ্যের মূল্য এমনভাবে বৃদ্ধির পাওয়ার কথা নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পণ্যের মূল্য বৃদ্ধির অজুহাতে বিরোধী পক্ষ আন্দোলন করলে তাদের কাউকে গ্রেফতার না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

আজ রোববার (১৪ আগস্ট) সকালে গণভবনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।

দলের সব শেষ সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন এবং শোকের মাসের পরে কর্মসূচী নির্ধারণ করতে সাংগঠনিক সম্পাদকদের সাথে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বৈঠক বসে।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষে ভালো থাকলেই একটি পক্ষ চক্রান্ত শুরু করে। সেই চক্রান্ত এখনও চলছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বে মধ্য ও নিম্নবিত্ত মানুষই সমস্যায় আছে বলেও জানান শেখ হাসিনা।

বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে বিরোধীপক্ষ সুযোগ নেবে, এমনটাই স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি। জানিয়েছেন, বিশ্ব বাজারে তেলের দাম কমলে তা দ্রুত সমন্বয় করার সিদ্ধান্তও সরকারের আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ