শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান নগরীতে মাল বোঝাই ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছে। শনিবার (১৪ আগস্ট) রাতে স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানায় উদ্ধারকর্মীরা।

জেলা প্রশাসন ঘটনাস্থলে দ্রুত ১০টি জরুরি গাড়ি ও ক্রেন পাঠিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার কর্মকর্তারা জানান, ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দল প্রাথমিকভাবে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করার পরে, আরও মৃতদেহের সন্ধান পেলে মৃতের সংখ্যা বেড়ে ১৩ দাঁড়িয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দুর্বল যানবাহন, জরাজীর্ণ রাস্তা এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার অবহেলার কারণে পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ