শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

প্রবীণ আলেম মুফতী মুহাম্মদ তৈয়ব কাসিমী’র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: রাজধানীর এতিহ্যবাহী গবেষণা প্রতিষ্ঠান ‘শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র শায়েখে সানী ও নাযেমে তালীমাত মুফতী মুহাম্মাদ তৈয়ব কাসিমী ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার (১৪ আগস্ট) ফেনীর ধুমসাদ্দা রশিদিয়া ইসলামীয়া মাদরাসায় বাদ আসর তার জানাযা অনুষ্ঠিত হবে।

জানা যায়, প্রাজ্ঞ এ আলেমেদ্বীন দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনি হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিক রাজধানীর কর্মিটোলা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুফতী মুহাম্মাদ তৈয়ব কাসিমী ব্যক্তিগত জীবনে তিন মেয়ে ও দুই ছেলের জনক। তিনি বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের সাবেক উস্তাযুল হাদীস ও আল্লামা শাহ আবদুল আযীয রাহিমাহুল্লাহ এর খলিফা। দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি তাফসির, হাদিস, ফিকহ ও ইতিহাস শাস্ত্রে বিশেষ অবদান রেখে গেছেন। তার ইলমের মাহারাত, সুবিন্যস্ত আমল, উন্নত আখলাক ছিলো মুগ্ধ করার মতো।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ