শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিশ্বে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত কমেছে দেড় লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৫ লাখ ৭৭ হাজার ৯৩৯ জন আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় দেড় লাখ কম। একইসময়ে করোনায় মারা গেছেন ১ হাজার ২৭৭ জন, যা আগের দিনের তুলনায় ৬৭১ জন কম।

রোববার (১৪ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে, শনিবার ৭ লাখ ৩৪ হাজার ৬৭৭ জন আক্রান্ত এবং ১ হাজার ৯৪৮ জনের মৃত্যু হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৩৬৪ জন এবং মারা গেছেন ২২৬ জন।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ১৬৩ জন এবং আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১২৩ জন এবং মারা গেছেন ৩১ জন। ফ্রান্সে মৃত্যু নেই, আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৭৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫১৫ জন এবং মারা গেছেন ৬৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৮৫ জন এবং মারা গেছেন ১২৯ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৭২ জন।

তাইওয়ানে মারা গেছেন ৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৮৯ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩১৫ জন এবং মারা গেছেন ৫৫ জন। রাশিয়ায় মারা গেছেন ৬০ জন এবং আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৯৪ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১২৫ জন এবং মারা গেছেন ৮৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৬০৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫৩ হাজার ৪৭৪ জনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ