শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চাই: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রবিরোধী না।

গতকাল শনিবার (১৩ আগস্ট) লাহোরে হাজার হাজার সমর্থকদের উদ্দেশে দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনকালে ইমরান খান এই মন্তব্য করেছেন।

ভাষণে ইমরান খান বলেন, আমি কখনোই কোন দেশের বিরুদ্ধে ছিলাম না। সমালোচনাকারী আমায় মার্কিনবিরোধী বলে ডাকে। আমি আমেরিকাবিরোধী নই।

চলতি বছরের এপ্রিলে ক্ষমতার সাড়ে তিন বছরের মাথায় অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব পদ হারান ইমরান খান। তিনি গদি হারানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। এছাড়া নতুন শেহবাজ সরকার আসার পর থেকে বিশাল বিশাল জনসমাবেশে তিনি ওয়াশিংটনকে দোষারোপ করে আসছেন।

শনিবার এই নিয়ে ইমরান খান বলেন, আমি যুক্তরাষ্ট্রবিরোধী নই কিন্তু আমি দাসত্ব চাই না।

সভায় তিনি আরও বলেন, আমেরিকাতে পাকিস্তানি আমেরিকান কমিউনিটি অনেক ক্ষমতাধর। আমি কেন এমন একটি দেশের বিরোধীতা করবো যেখানে সবচেয়ে দক্ষ, ধনী এবং পেশাদার পাকিস্তানিরা বাস করে?

এসময় ইমরান খান বলেন, আমি আসলে মার্কিনবিরোধী নই। আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু দাসত্ব নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ