শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শোক দিবসে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল ১৫ আগস্ট সোমবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ পালন করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে আগামীকাল ১৫ আগস্ট সোমবার বাদ যোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহবান জানানো হচ্ছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এছাড়া আগামীকাল বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০ টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমি ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের গণশিক্ষা কেন্দ্রসমূহে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ