শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এবার বাবার জন্য পাত্রী চেয়ে ছেলের বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর সাপাহার উপজেলায় মনিরুল ইসলাম নামে এক যুবক তার বাবার জন্য পাত্রী চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

আজ সোমবার (১৫ আগস্ট) মনিরুল ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে বাবার ছবি দিয়ে এ স্ট্যাটাস দেন।

ফেসবুকে দেওয়া বিজ্ঞপ্তিতে মনিরুল লেখেন, আমার মা ২০২১ সালের ২৭ নভেম্বর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সেই থেকে আমার বাবা একাকীত্বভাবে জীবনযাপন করছেন। তিনি হাই প্রেশারের রোগী। তার বয়স ৪৮ বছর।

তিনি আরও উল্লেখ করেন, আমরা বর্তমানে সাপাহার উপজেলার মাস্টারপাড়া এলাকায় বসবাস করছি। আমার বাবা ইসলামপুর দাখিল মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত। আর হয়তো দুই থেকে তিন বছরের মধ্যে রিটায়ার্ড করবেন। এই অবস্থায় তার সেবা যত্ন করার জন্য অবশ্যই একজন কাছের মানুষের দরকার।

বাবার জন্য পাত্রী খোঁজা ছেলে মনিরুল জানান, সেই জন্য আমি আমার বাবার জন্য পাত্রী খুঁজছি। আর্থিক অবস্থা না থাকলেও চলবে। বয়স ৩৮ থেকে ৪০ বছর হলে ভালো হয়। যাতে করে বাবার সেবাসহ সাংসারিক কাজকর্মে সহযোগিতা করতে পারেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ