শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারের তিন যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

আজ সোমবার উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মহসীন এ তথ‌্য নিশ্চিত করেন।

জানা গেছে, নিহতদের মধ্যে ৫০ বছর বয়সী রুবেল, ২৮ বছর বয়সী ঝরনা, ৬ বছর বয়সী জান্নাত ও দুই বছর বয়সী জাকারিয়া। নিহত আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। যে দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, তারা হলেন ২৬ বছর বয়সী হৃদয় ও ২১ বছর বয়সী রিয়া মনি।

প্রাইভেটকারটি গাজীপুরে যাচ্ছিল জানিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘ক্রেন দিয়ে গার্ডারটি ওঠানোর কাজ চলতেছিল। প্রাইভেটকারটি নিচ দিয়ে যাচ্ছিল। তখন গার্ডারটি ছিটকে গাড়ির ওপরে পড়ে যায়। আমাদের উদ্ধার অভিযান চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ