শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিটি করপোরেশনের তত্ত্বাবধায়নে স্কুলে করোনা টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিটি করপোরেশনের তত্ত্বাবধায়নে স্কুলে কেন্দ্র করে শিশুদের করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রের তালিকা দেয়ার পর ২৫ আগস্ট থেকে শুরু হবে টিকা দেয়া। ধাপে ধাপে প্রত্যন্ত এলাকায় শিশুদের টিকা দেয়ার কার্যক্রম চালু হবে।

সোমবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবসের আলোচনা শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, দেশের কিছু মানুষ এখনও বঙ্গবন্ধুকে স্বীকার করে না। জয় বাংলা স্লোগান দেয় না, যেটা দুঃখজনক। বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে বাদ দিয়ে স্বাধীনতার ঘোষক হয়েছেন অন্য কেউ।

এ আলোচনা সভায় আলোচকরা বলেন, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন বঙ্গবন্ধু। সেজন্যই স্বাধীনতার পর চিকিৎসা শিক্ষায় গুরুত্ব দিয়েছেন। গড়ে তুলেছেন বিসিপিএসসহ চিকিৎসা শিক্ষা কেন্দ্র। অনুষ্ঠান শেষে ১৫ আগস্টে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

-এটি