শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গার্ডার পড়ে নিহতের ঘটনা তদন্ত করে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী উত্তরায় গার্ডার পড়ে নিহতের ঘটনায় দ্রুত তদন্ত করে ব্যবস্থার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। এমন ঘটনায় জড়িতদের ব্ল্যাক লিস্ট করতে হবে। এ ধরনের কাজ প্রকল্পের পিডি ঠিকাদার এবং সংশ্লিষ্টরা কেমন করে করল। কোনো ব্যবস্থা না নিয়ে কেন গার্ডার তোলা হলো সেটি বোঝা যাচ্ছে না। এসব ক্ষেত্রে গভীর তদন্ত করতে হবে। সে ব্যবস্থা নিতে হবে।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক ব্রিফিং শেষে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন— মূল্যস্ফীতির কারণে নিম্নআয়ের মানুষ অনেক কষ্টে আছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি। এ ছাড়া খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষির সঙ্গে যুক্ত, সেচ, গুদাম তৈরি পরিবহণ, পরিচালন, সার, বীজ সব ক্ষেত্রে সহযোগিতা ও ভর্তুকি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়টি ভেবে দেখারও নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও অন্যান্য দেশ যদি কিনতে পারে, তা হলে আমরাও কিনতে পারব। বিষয়টি সংশ্লিষ্টরা ভেবে দেখবেন। বিদ্যুৎ সংকট মোকাবিলা সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া বর্তমান ডলার সংকট মোকাবিলা অন্য কোনো দেশের মুদ্রার সঙ্গে সোয়াব করা যায় কিনা সে বিষয়ে ভেবে দেখার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সুইচ গেট নির্মাণ না করার নির্দেশ দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ সার্বিক মন্দার আভাস দিচ্ছে। আমরা তো এর বাইরে নই। ফলে একটু সতর্ক অবস্থায় আছি। ইউক্রেন যুদ্ধ এখনো চলমান। এটি জটিল যুদ্ধ। কবে শেষ হবে তা বলা যায় না। এ জন্য আমরা সাবধানে প্রয়োজনীয় ব্যয় করছি। অহেতুক ব্যয় করা ঠিক না। এ কারণে পলিসি সিদ্ধান্ত নিয়েছি। অনেকে বলেছিলেন— আমরা শ্রীলংকার মতো হয়েছি। কিন্তু আমরা শ্রীলংকা হইনি।

তিনি বলেন, অনেকে বলেছিলেন ঈদের পর রেমিট্যান্স কমে যাবে। তবে আমরা ৩০ শতাংশ রেমিট্যান্স বেশি পেয়েছি। সর্বশেষ রেমিট্যান্স প্রবাহ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এক্সপোর্টের হাওয়া ভালো। এনবিআরের স্বাস্থ্য ভালো। আমরা তো খাদে পড়বই না। আশা করছি সেপ্টেম্বরের শেষ নাগাদ আমাদের বিদ্যুৎ ঘাটতি থাকবে না। লোডশেডিং কমে আসবে বলে আশা করছি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ