মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আন্দিপুর এলাকা থেকে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন-কাশতলা গ্রামের শাহজাহান ও হামিদপুর সাহা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা।

ঘাটাইল থানার এসআই মনিরুল ইসলাম জানান, ভোরে ঘাটাইলের আন্দিপুর থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথে ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুত গতি সম্পন্ন সিএনজি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপালের মৃত্যু হয়। আহত হয় ৩ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ