শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাজশাহীতে বাবার হাতে ছেলে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝিকড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম জাহাঙ্গীর আলম। তিনি চারঘাট উপজেলার সদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আব্দুল কুদ্দুসের দুই স্ত্রী। নিহত জাহাঙ্গীর আলম বড় স্ত্রীর ছেলে।

চারঘাট থানার ওসি আব্দুল লতিফ জানান, আব্দুল কুদ্দুস দ্বিতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের নামে জমিজমা লিখে দিলে প্রথম স্ত্রীর ছেলের সাথে বিরোধের সৃষ্টি হয়।

এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে পাটক্ষেতে বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে পাট কাটা হাঁসুয়া দিয়ে ছেলেকে আঘাত করে আব্দুল কুদ্দুস। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর।

ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ