শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সম্পদের হিসাব দিলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পিটিআই চেয়ারম্যান ইমরান খান নিজের এবং তার স্ত্রী বুশরা বিবির সম্পদের হিসাব দিয়েছেন। ফয়সালাবাদে ১০৮ নাম্বার আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্রে সব সম্পদের হিসাব দিয়েছেন তিনি।

পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) নিজের সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন ইমরান খান। তার সম্পদের মোট মূল্য ৩০৪.২ মিলিয়ন রুপির বেশি।

সম্পদের হিসাবে ভাক্কর জেলায় উত্তরাধিকার সূত্রে পাওয়া দুটি বাড়ি এবং ২৮.৫ একর জমির কথাও উল্লেখ করেছেন ইমরান খান। এছাড়া কাগজ পত্রে উল্লেখ করেছেন যে তার কোনো গয়না নেই।

তিনি আরও উল্লেখ করেছেন যে, ইসলামাবাদে তার একটি ফ্ল্যাট ও বাণিজ্যিক প্লট রয়েছে। যেখান থেকে ১.৪ মিলিয়ন রুপি ভাড়া পান তিনি।

কাগজপত্রে নিজের চারটি ব্যাংক অ্যাকাউন্টের কথা উল্লেখ করেছেন পিটিআই প্রধান। তবে তিনি কোথাও বিনিয়োগ করেননি বলেও নিশ্চিত করেছেন। তার হাতে এই মুহূর্তে ১১.২২ মিলিয়ন নদগ অর্থ রয়েছে বলেও জানিয়েছেন। এছাড়াও তার চারটি ছাগল রয়েছে। এগুলোর দাম ৫০ হাজার টাকা।

তবে  মনোনয়নপত্রে তিনি তার সন্তানদের ব্যাপারে বিস্তারিত জানাননি। স্ত্রীর সম্পদের হিসাবও দিয়েছেন ইমরান খান। পাকপাতান এবং ওকারাতে বুশরা বিবির নামে ৮৭.২৫ একর জমি আছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া বানিগালায় তার স্ত্রীর একটি বাড়ি আছে বলেও জানিয়েছেন পিটিআই প্রধান। তবে তার স্ত্রীর কোনো গয়না নেই বলে মনোনয়নপত্রে উল্লেখ করেন ইমরান খান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ