শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আফগানিস্তানে ভারী বর্ষণে বন্যা, মৃত্যু বেড়ে ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৬০ জন নিহত ও ১১০ জন আহত হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পারওয়ান প্রদেশ।

আফগান সরকারি বার্তা সংস্থা বখতার জানিয়েছে, ওই প্রদেশেই অন্তত ৩১ জন নিহত হয়েছে।

রোববার রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত পারওয়ান প্রদেশে ভারী বর্ষণ হয় এবং দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা না থাকায় নদী ও খালগুলো উপচে পড়ে।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানিতে ভেসে যাওয়া বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে। পারওয়ান প্রদেশের তিনটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব জেলার অন্তত ১০০ বাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

বন্যায় আরও যেসব প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেসবের মধ্যে রয়েছে কাপিসা, পাঞ্চশির ও নানগারহার। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাদ্য ও আর্থিক সাহায্য পাঠানো হয়েছে।

আফগানিস্তানে প্রতি বছর মৌসুমি বন্যায় ঘরবাড়ি, কৃষিখেত ও অবকাঠামোর ক্ষতি হয়। এছাড়া, আকস্মিক বন্যা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চল। গত মাসে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বন্যায় অন্তত ৪০ জনের প্রাণহানি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ