শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দাম নিয়ন্ত্রণে প্রয়োজনে ডিম আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে ডিমের দাম দিন দিন বেড়েই চলছে। যার ফলে বিপাকে পড়ছে সাধারণ মানুষ।  অস্বাভাবিক হারে ডিমের দামবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে ডিম আমদানি করা হবে।

আজ বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ডিম আমদানি করতে গেলে তো একটু সময় লাগবে। আমরা আরেকটু দেখি। যদি এমনটাই হয় সত্যি যে ডিম আমদানি করলে পরে এটা কমবে, তাহলে আমরা আমদানির সিদ্ধান্ত নিয়ে ফেলবো।

তিনি বলেন, আমরা কৃষি, মৎস্যসহ কয়েকটা মন্ত্রণালয় মিলে কীভাবে ডিমের দাম কমানো যায় সে বিষয়ে আলোচনা করব। তবে সবকিছু রাতারাতি করা সম্ভব না।

ডিমের দাম নিয়ে আজকে একটি মিটিং আছে জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে আলোচনা হবে কেন ডিমের দাম এমন হলো। তৃণমূলে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা সেগুলো দেখছি। বিভিন্ন সময় এমন অসুবিধা হয়েছে, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। দু’চার/পাঁচদিনে সময় অবশ্য লেগেছে।

-এসআর