শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বরগুনায় আরও ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনির ঘটনার একদিন পরে এবার বরগুনা থেকে পাঁচ পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহার করা ৫ পুলিশের সদস্যের মধ্যে বরগুনা সদর থানার সহকারী উপ-পরিদর্শক সাগর দে, পুলিশ লাইন্সের কনস্টেবল রাফিউল, জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল কে এম সানিকে ভোলায় এবং জেলা গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক ইসমাইল ও সদর থানার কনস্টেবল রুহুল আমিনকে পিরোজপুরে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেল সোয়া ৩ টার দিকে এই ঘটনায় আলোচনায় থাকা অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি এলাকায় পাল্টাপাল্টি ইট ছোড়াছুরির ঘটনা ঘটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে। এসময় পুলিশের একটি গাড়ির সামনের গ্লাসে ইটের আঘাতে ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক গ্রুপকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

আর অপর গ্রুপকে শিল্পকলা একাডেমি কমপ্লেক্সের ভেতরে পিটুনী দিয়ে নিবৃত করে। এ ঘটনার পর থেকে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ