শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিশ্বে করোনায় বেড়েছে আক্রান্ত ও মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১২ হাজার ১৪৫ জন, যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৭৮ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৫ জনের, যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৪০০।

বুধবার (১৭ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৪৮ জন। এ সময় ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৭৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫৮ হাজার ৭৩৭ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭৮১ জন এবং মারা গেছেন ২১৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ২৬২ জন।

ব্রাজিলে মারা গেছেন ১২৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৩১ জন এবং মারা গেছেন ১১৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১২৮ জন এবং মারা গেছেন ৩৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৪১ জন এবং মারা গেছেন ৭০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

- এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ