শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইথিওপিয়ায় চলন্ত বিমানে ঘুমিয়ে পড়লেন পাইলট, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাওয়ার সময় ইথিওপিয়ার একটি এয়ারলাইন্সের দুই পাইলট চলন্ত বিমানে ঘুমিয়ে পড়ায় সেটি সময়মতো অবতরণ করতে পারেনি। তবে বড় ধরণের কোনো দুর্ঘটনা ছাড়াই পরবর্তীতে প্রায় আধা ঘণ্টা পর বিমানটি তার গন্তব্যে অবতরণ করে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইথিওপিয়ান এয়ারলাইন্সের ইটি৩৪৩ ফ্লাইটটি বিমানবন্দরের রানওয়ের কাছে এসে উড়লেও সেটি অবতরণ করছে না দেখে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুম থেকে সতর্কতা জারি করে। দুই পাইলট ঘুমিয়ে পড়ায় বোয়িং ৭৩৭ এর অটোপাইলট ব্যবস্থা বিমানটিকে ৩৭ হাজার ফুট উঁচুতে চালু রেখেছিল। বিমানটি পরবর্তী ফ্লাইটের জন্য উড্ডয়নের আগে প্রায় আড়াই ঘণ্টা ধরে গ্রাউন্ড করা ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, এটিসি থেকে কয়েকবার পাইলটদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বিমানটি রানওয়েতে অবতরণের পরিবর্তে সামনের দিকে উড়তে থাকে, আর সেই সময় অটোপাইলট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অটোপাইলট ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে বিমানে একটি সতর্ক সংকেত বেজে ওঠায় পাইলটদের ঘুম ভেঙে যায়।

বিমানটি অবতরণের জন্য পাইলটরা রানওয়ের আশপাশের এলাকায় প্রায় ২৫ মিনিট ধরে চক্কর দেয়। বিমানবন্দরে অন্যান্য বিমানের অবতরণের সূচি থাকায় বিমানটি উড়তে থাকে। পরে সেটি নিরাপদে বিমানবন্দরেরে রানওয়েতে অবতরণ করে। সৌভাগ্যবশত, এই বিমানের কোনো যাত্রীই আহত হননি।

বিমান চলাচল পর্যবেক্ষণ ব্যবস্থা এডিএস-বি ইথিওপিয়ার বিমানের পাইলটদের ঘুমিয়ে পড়ার এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে বিমানটি রানওয়ের ওপর দিয়ে উড়ে চলে গেছে বলেও এডিএস-বি জানিয়েছে। এডিএস-বি বিমানের ফ্লাইটটির পথের একটি চিত্র পোস্ট করেছে, যেখানে আদ্দিস আবাবা বিমানবন্দরের কাছের দৃশ্য দেখা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ