শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

যুক্তরাষ্ট্রে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মাঝআকাশ থেকে অবতরণের সময় দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দু’জনের মৃত্যুর খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ইউএস টুডে তাদের এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (১৮ আগস্ট) ওয়াটসনভিল শহরের মিউনিসিপ্যাল বিমানবন্দরে দু'টি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে। বিমান ওঠা-নামার জন্য ওই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যারা ছিলেন, তারা কেউ আহত হননি।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, দু’টি বিমানের একটি ছিল দ্বৈত ইঞ্জিনের সেসনা ৩৪০ এবং আরেকটি একক ইঞ্জিনের সেসনা ১৫২। বিমান দু’টি ওয়াটস্নোভিল মিউনিসিপাল এয়ারপোর্টে বেলা তিনটার দিকে দুর্ঘটনায় পরে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। দুটি বিমানে মোট তিন জন ছিলেন। এদের মধ্যে দু’জন মারা গেছেন। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান।

তবে দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ