শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা ফখরুল ইসলাম (৫৯) নিহত হয়েছেন।

শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত ফখরুল ইসলাম (৫৯) বাংলাদেশ ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক। তার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাইপাড়া গ্রামে। পরিবার নিয়ে রাজধানীর ওয়ারিতে থাকতেন তিনি।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ