শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিশ্বে করোনায় কমেছে শনাক্ত, মৃত্যু ১২০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বব্যপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২১০ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬৯৩ জন কম। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৭ হাজার ১৬৯ জন, যা আগের দিনের তুলানায় লক্ষাধিক কম।

রোববার (২১ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

এর আগে, শনিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭ লাখ ৩৭ হাজার ১৫৮ জন এবং মৃত্যু হয়েছিল এক হাজার ৯০৩ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৮১০ জন এবং মারা গেছেন ২৮৩ জন।

এ ছাড়া ব্রাজিলে নতুন করে মারা গেছেন ১০৩ জন এবং সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৫৪৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ৪০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩৫০ জন এবং মারা গেছেন ৮৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৯২ জন এবং মারা গেছেন ৮৮ জন।

মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৬৫ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১১০ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৯ জন এবং মারা গেছেন ৯১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ