শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

৪ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চার দিনের সফরে কিশোরগঞ্জের মিঠামইনে গ্রামের বাড়ি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন তিনি।

রোববার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলার মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনে চার দিনের সফরে সোমবার রাষ্ট্রপতি কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ ছাড়া তার (রাষ্ট্রপতি) স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গেও ধারাবাহিকভাবে আলাদা মতবিনিময় করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি এদিন বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবে। মিঠামইন পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেয়া হবে।

সফরকালে রাষ্ট্রপ্রধান মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে তার পৈতৃক বাসভবনে রাত্রিযাপন করবেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ