শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আগামীকাল থেকে শেয়ারবাজারে লেনদেন নতুন সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মন্ত্রিপরিষদ থেকে অফিসের সময়সূচি নির্ধারণের পর শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সময়সূচি অনুসারে, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। যা আগামী বুধবার থেকে এই সময় সূচি কার্যকর হবে।

আজ মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকিং লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ব্যাংক লেনদেনের সময়ের ওপর ভিত্তি করে শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল বুধবার থেকে শেয়ারবাজারে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৫০টা পর্যন্ত লেনদেন হবে। এই লেনদেন শেষে ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ১টা ৫০ থেকে ২টা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ