শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মহানবি সা. কে নিয়ে কটূক্তি, বিজেপি বিধায়ক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক টি রাজা সিংকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্য বিজেপির বিধায়ক।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে টি রাজা সিংকে গ্রপ্তার করা হয়। এরআগে সোমবার (২২ আগস্ট) রাতে এর বিরুদ্ধে হায়দরাবাদে ব্যাপক বিক্ষোভ করেন সাধারণ মানুষ।

পুলিশের ডিসিপি (পশ্চিম অঞ্চল) জোয়েল ডেভিস ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকমকে বলেন, আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। বিধায়ক রাজা সিংকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজা সিংকে তার বাসভবন থেকে হেফাজতে নিয়ে যায় হায়দরাবাদের পুলিশ কমিশনারের টাস্ক ফোর্স।

কর্মকর্তারা বলেছেন, তারা রাজা সিংয়ের ভিডিওটি সরিয়ে দিচ্ছেন, যা মুসলিম নেতারা তাদের সম্প্রদায়ের জন্য অপমানজনক বলে অভিযোগ করেছে।

মঙ্গলবার সকালে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গে রাজা সিং বলেন, তার ভিডিওটি স্ট্যান্ড-আপ কমেডিয়ান ফারুকির বিরুদ্ধে একটি কৌতুকপূর্ণ ভিডিও ছিল। এটি কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়।

দুইবারের বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে সোমবার রাত থেকে শহরের বেশ কয়েকটি থানার বাইরে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি মুসলিম সংগঠন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ