শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিদ্যুৎ সাশ্রয়ে প্রতিমন্ত্রীর পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিপর্যায়ে উদ্যোগ নিতে হবে। এ জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। তাহলে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ব্যক্তিপর্যায়েও আমরা যদি অভ্যাসে ছোটখাটো কিছু পরিবর্তন আনি, বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহার করি, খেয়াল করে লাইট-ফ্যানগুলো বন্ধ করি, ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি না চালাই, দিনের আলো বেশি ব্যবহার করি, তাহলে সবার এ ছোট ছোট কন্ট্রিবিউশন মিলে দেশের অনেকখানি জ্বালানি সাশ্রয় করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিনা প্রয়োজনে অফিসের কম্পিউটার ও ল্যাপটপ পাওয়ার সেভিং মুডে রাখা। রুম থেকে বের হওয়ার আগে ফ্যান, লাইট বন্ধ করা হয়েছে কি না, দেখে নেওয়া। আলোর উজ্বলতা বাড়াতে দেয়ালে উপযুক্ত রং ব্যবহার করা। দিনের আলোকে সর্বোচ্চ ব্যবহার করা। নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো। এসব অবলম্বন করলে বিদ্যুৎ সাশ্রয় হয় সহজে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ