শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বেসরকারি অফিসেও সিদ্ধান্ত আসতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসলেও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে নিজ অফিসে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।

জ্বালানি সাশ্রয়ে সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে শুরু হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. তাজুল ইসলাম বলেন, “সরকারি অফিস বিকেল ৩টায় শেষ হবে। ব্যাংকগুলোও কর্মঘণ্টা কমিয়েছে। বেসরকারি খাতেও ব্যাংকের সঙ্গে কাজ হয়, তাই তারাও সময় কমাতে পারে। এটা নিয়ে পরবর্তীতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”

তিনি বলেছেন, “নতুন সময়সূচিতে সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে না। সব কর্মকর্তা সঠিক সময়ে অফিসে এসেছেন। যে সব সেবা দেওয়া প্রয়োজন তা এই নতুন সময়সূচিতেই দেওয়া সম্ভব।”

মন্ত্রী বলেন, “অপচয় করলে জাতীয় অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হবে। আমরা অপচয় বন্ধ করতে পারলে ভালো। নতুন সমময়সূচি কতদিন অব্যাহত থাকবে সেটি নিয়ে টাইমফ্রেম ঠিক হয়নি।”

এর আগে গত ২২ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই দিন দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ