শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সব দলের মতামতের ভিত্তিতে ইভিএমের সিদ্ধান্ত: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব দলের মতামতের ভিত্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার (২৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএমের কারচুপি নিয়ে বক্তব্য চালু আছে, তবে তার কোনো প্রমাণ পায়নি কমিশন।

সিইসি বলেন, কোন দলের চাওয়া বা কারও বিরোধীতায় নয়, সবার কথা ভেবে কমিশনের নিজস্ব সিদ্ধান্ত ইভিএম ব্যবহার করা হবে। ভোটের বুথের ভেতরে কেউ যদি মাস্তানি না করে, তাহলে এই মেশিনে কারচুপির কোন সুযোগ নেই। তবে ভোট কক্ষের নিশ্চয়তা দিবে কমিশন।

তিনি আরও বলেন, কোনো দলের চাওয়া কিংবা কোনো দলের বিরোধিতা নয়, সুষ্ঠু ভোটের স্বার্থে আগামীর ভোট হবে ইভিএমে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ