শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খাদ্য আমদানিতে বাধা নেই: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া ও ইউক্রেন ছাড়াও অন্য কোনো দেশ থেকে খাদ্য আমদানিতে বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারি উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, খাদ্যসামগ্রী আমদানি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের খাদ্য আমদানি নিয়ে কোনো সমস্যা নেই। আন্তর্জাতিকভাবেও কোনো সমস্যা নেই। সেটা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। খাদ্যের মজুত কেমন আছে, সার্বিক বিষয়ে আজ (বৃহস্পতিবার) আলোচনা করেছি।

তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো আলোচনা হয়নি। খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক আন্তর্জাতিকভাবে কোনো বাধা নেই। পৃথিবীতে গ্লোবালি ২৪টা ব্যাংক আছে, যেগুলোর মাধ্যমে আমদানি করতে পারি ডলার দিয়ে। খাদ্য প্রয়োজন হলে আনতে হবে। আর তাতে কোনো বাধা নেই।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, স্বস্তিদায়ক আমদানি ও স্বস্তিদায়ক পরিশোধ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা দেখতে থাকেন গম চাল আসতে থাকবে।

তিনি আরও বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ওএমএসসহ খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় টিসিবির কার্ডধারীরাও ১০ কেজি করে চাল সুলভ মূল্যে কিনতে পারবেন। খাদ্যবান্ধব এসব কর্মসূচির কারণে শিগগির চালের দামও স্থিতিশীল হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ